1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Title :
মিউচুয়াল ফান্ড বিধিমালা বাতিল ও মাকসুদ কমিশনের শাস্তি দাবি কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২ কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা দিনাজপুরে আইইবি’র নতুন ভবনের উদ্বোধন দিনাজপুরে শিশুদের স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল আর নেই

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২.০৪ এএম
  • ৬৫ Time View

ভারতের বরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুম্বাইয়ের ওয়কহার্ট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। তিনি বলেন, “বাবা আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন।”

কিংবদন্তি এই চলচ্চিত্র নির্মাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পরিচালক।

ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ১৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্যাম বেনেগাল। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ চলচ্চিত্র দিয়ে পরিচালনার যাত্রা শুরু করেন। এতে মুখ্য ভূমিকায় ছিলেন অনন্ত নাগ ও শাবানা আজমি। চলচ্চিত্রটি সমালোচকদের বিপুল প্রশংসা অর্জন করে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দ্বিতীয় সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়। এটি বেনেগাল ও এতে অংশ নেওয়া সবার ক্যারিয়ারের জন্যই একটি মাইলফলক হয়ে ওঠে।

তার তৃতীয় চলচ্চিত্র ‘নিশান্ত’ মুক্তি পায় ১৯৭৫ সালে। এই সিনেমাটিও একটি মাইলফলক হয়ে ওঠে। ১৯৭৬ সালে এটি কান চলচ্চিত্র উৎসবে ‘পালমে ডিঅর’ পুরস্কারের জন্য মনোনীত হয়।

বেনেগালের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে-মন্থন, ভূমিকা: দ্য রোল, জুনুন, অরোহণ, নেতাজি সুভাষচন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো, ওয়েল ডান আব্বা, মাম্মো, সরদারি বেগম, জুবেইদা ইত্যাদি।

সিনেমায় অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সালে শ্যাম বেনেগালকে পদ্মশ্রী এবং ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com