1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Title :
মিউচুয়াল ফান্ড বিধিমালা বাতিল ও মাকসুদ কমিশনের শাস্তি দাবি কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২ কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা দিনাজপুরে আইইবি’র নতুন ভবনের উদ্বোধন দিনাজপুরে শিশুদের স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাত মারা গেছেন

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০.৪৪ এএম
  • ৬১ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়া শিশু আরাফাত মারা গেছেন। রোববার (২২ ডিসেম্বর) রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তারেক রেজা।

তিনি জানান, ঢাকা সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) ইন্তেকাল করেছেন। সোমবার বিকালে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

ফেসবুকের এক পোস্টে তারেক জানান, শিশু আরাফাতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু গত একমাস যাবৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর আগেও তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এক পর্যায়ে তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত মোতাবেক গত এক সপ্তাহ টানা দৌড়ঝাপের পর আগামী ২৪ ডিসেম্বর আরাফাতের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। 

রাত ১টার দিকে এক পোস্টে বলা হয়, ‘শহিদী মিছিলে যোগ দিয়েছেন আমাদের আরও এক ভাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ঢাকা সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) মৃত্যুবরণ করেছেন শহীদ আরাফাত, বয়স ১২ বছর। শহিদ আরাফাতের জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি ছিল।

 উন্নত চিকিৎসার জন্য আর উড়াল দিতে হলো না আরাফাতের, আমাদেরকে রেখে চলে গিয়েছে না ফেরার দেশে। শহীদ আরাফাতের জানাজার নামাজ আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে। পরিবারের সঙ্গে আলোচনা করে সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com