1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Title :
চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময় কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৮ কোটি টাকা ঘাটতি ছয় ব্রোকারেজে

  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৫.৪৫ পিএম
  • ১৩৫ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদস্য ছয়টি ব্রোকারেজ হাউসের গ্রাহকদের সমন্বিত হিসেবে ১৮ কোটি টাকা ঘাটতি পাওয়া গেছে। সম্প্রতি এই জাতীয় একটি চিঠি দিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর মধ্যে সবচয়ে বেশি ঘাটতি রয়েছে এম সিকিউরিটিজ লিমিটেডের। প্রতিষ্ঠানটির সমন্বিত হিসেবে ঘাটতি আছে ১০ কোটি টাকা।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ডিএসই ও সিএসইর সদস্য আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের। এই প্রতিষ্ঠানটির হিসেবে ঘাটতি রয়েছে ৬ কোটি ৪৩ লাখ টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে বালি সিকিউরিটিজ। এই প্রতিষ্ঠানের হিসেবে ঘাটতি রয়েছে ১ কোটি ২২ লাখ টাকা। এছাড়াও ডিএমআর সিকিউরিটিজ সার্ভিসের ২০ লাখ ৬৮ হাজার টাকা, হেদায়েতুল্লাহ সিকিউরিটিজের ১০ লাখ ৩০ হাজার এবং শার্প সিকিউরিটিজের হিসেবে ঘাটতি রয়েছে ৩ লাখ ২৬ হাজার টাকা।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ১২ এপ্রিল প্রতিষ্ঠানগুলোকে পরিদর্শন করার নির্দেশ দেয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বিধিমালা,2020 এর নিয়ম ৬(৫) অনুযায়ী এই পরিদর্শন করা হয়।

এদিকে গত ২২ মার্চ এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কয়েকটি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে স্টক এক্সচেঞ্জকে লিমিটি সুবিধা স্থগিত করা, যোগ্য বিনিয়োগকারী হিসাবে আইপিও কোটা সুবিধা বাতিল, স্টক এক্সচেঞ্জের মালিকানার বিপরীতে পাওয়া লভ্যাংশ স্থগিত এবং ডিপোজিটরি অংশগ্রহণকারীর নিবন্ধন এবং নতুন শাখা ও বুথ খোলা বন্ধ রাখা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com