1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

গাজায় ইসরাইলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

  • আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৩.০০ পিএম
  • ১০০ Time View

ইসরাইলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন নারী-শিশুসহ আরও ৩২ জন। গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অঞ্চলে হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার গাজার কয়েকটি ভবনে বোমা বর্ষণ করে ইসরাইলি বাহিনী। চারটি পরিবারের ওপর এই গণহত্যা সংঘটিত হয়। হামলায় ৩২ জন নিহত ও আহত হয়েছেন আরও ৯৪ জন।

মন্ত্রণালয় জানায়, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

এ নিয়ে গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ১৯২ জনে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৭ হাজার ৩৩৮ জন। নিহতদের মধ্যে অন্তত ১৭ হাজার শিশু। অন্যদিকে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ৮১৭ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬ হাজার ২৫০ জন।

মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ গাজায় ইসরাইলের গণহত্যা ঠেকাতে জাতিসংঘের ১৯২টি সদস্য রাষ্ট্রের অক্ষমতাকে ‘অসম্মানজনক’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, ইসরাইলি হামলায় চিকিৎসক, শিক্ষক, নার্স, নারীসহ কেউ রেহাই পাচ্ছে না। ১৭ হাজার শিশুকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সমাজের অক্ষমতায় এরপরও ইসরাইলি সেনারা ধৃষ্টতা দেখিয়ে বলছে ‘এটা গণহত্যা নয়’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com