1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

ভারতে পার্লামেন্ট চত্বরে হাতাহাতি, হাসপাতালে ২ সংসদ সদস্য

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০.৫৫ পিএম
  • ১০৪ Time View

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়।

ভারতের এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া, পিটিআইসহ বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

এ সময় বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন। তারা নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকরকে নিয়ে মন্তব্য করায় দেশটির সংসদে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর পার্লামেন্টের বাইরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও বিজেপির এমপিদের ধাক্কাধাক্কি হয়। এ সময় বিজেপির এমপি প্রতাপ সারাঙ্গী মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এছাড়া আহত আরেক বিজেপি এমপি মুকেশ রাজপুতকেও আইসিইউতে ভর্তি করা হয়েছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, ভারতীয় সংসদের বাইরে বিজেপি সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গী মাথায় আঘাত পেয়ে কিছুক্ষণ বসে থাকেন। এ সময় রাহুল গান্ধী তার কাছে গিয়ে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিজেপি সাংসদরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

এ বিষয়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া প্রতাপ সারাঙ্গী পিটিআইকে বলেন, ‘আমি সংসদ চত্বরের একপাশে দাঁড়িয়েছিলাম। রাহুল গান্ধী এক এমপিকে ধাক্কা দেয়। তিনি আমার ওপর পড়ে যান। আমি নিচে পড়ে গিয়ে ব্যথা পাই।’

তখন বিজেপি নেতা নিশিকান্ত দুবে রাহুলকে উদ্দেশ করে বলেন, রাহুল, আপনার কি লজ্জা করে না? আপনি এখানে গুন্ডামি করছেন! একজন বৃদ্ধ লোককে (প্রতাপ সারাঙ্গী) ধাক্কা দিয়ে ফেলে দিলেন!

ঘটনার পর রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিজেপি সাংসদরা তাকে ধাক্কা মেরেছেন এবং সংসদ ভবনে প্রবেশে বাধা দিয়েছেন।

এই ঘটনার পর পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এজাহার (এফআইআর) দায়ের করেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর ও বাঁশুরি স্বরাজ।

গতকাল বুধবার থেকেই অমিত শাহর বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব কংগ্রেসসহ বিরোধীরা। আজ লোকসভায় সেই বিক্ষোভ ঘিরেই এই তুলকালাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com