সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস লিমিটেড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল জ্বালানি সংকটে চরম বিপাকে মাছ ধরার ট্রলার ও জেলেরা : বজলুর রহমান বাবলু রাজধানীতে শ্রীলঙ্কা পর্যটনের বিশেষ মিডিয়া নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত নন-কমিউনিকেবল রোগ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি হওয়া দরকার রিকভারি কার্যক্রম জোরদারে যশোর ও রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতিকে বহিস্কার ‎সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা ‎ ‎​

ফিফা বর্ষসেরা একাদশে জায়গা পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ Time View

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার কাতারে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফিফার বর্ষসেরা একাদশ ঘোষণা করা হলো। একাদশে রয়েছে রিয়াল মাদ্রিদ-ম্যানসিটির প্রাধান্য। রিয়াল মাদ্রিদেরই আছেন পাঁচজন। আর ম্যানসিটি থেকে জায়গা পেয়েছেন তিনজন। তবে, জায়গা পাননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

গত ১৭ বছরে ফিফার বর্ষসেরা একাদশে মেসি নিজেকে রীতিমতো নিয়মে পরিণত করেছেন। তাকে রেখেই গত ১৭টি বছর ফিফাকে বর্ষসেরা একাদশ ঘোষণা করতে হয়েছে। তবে এবার দেখা গেল উল্টো চিত্র। ফিফা বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে; অথচ সেখানে জায়গা হয়নি মেসির। মেসি ভক্তদের কাছে যা এক অবাক হওয়ার মতোই ব্যাপার।

বর্ষসেরা একাদশের গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা কিপার এমি মার্টিনেজ। এবারের বর্ষসেরা কিপারের পুরস্কারও উঠেছে তার হাতেই। রক্ষণভাগে আছেন রিয়াল মাদ্রিদ ও স্পেনের দানি কারভাহাল, ম্যানচেস্টার সিটি ও স্পেনের রুবেন দিয়াজ, রিয়াল মাদ্রিদ ও জার্মানির অ্যান্থিনিও রুডিগার এবং আর্সেনাল ও ফ্রান্সের উইলিয়াম সালিবা।

মিডফিল্ডে আছেন রিয়াল ও ইংল্যান্ডের জুড বেলিংহাম, ম্যানচেস্টার সিটি ও স্পেনের রদ্রি এবং রিয়াল ও জার্মানির টনি ক্রুস। আক্রমণভাগে আছেন স্পেন ও বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। আছেন ম্যানচেস্টার সিটি ও নরওয়ের আর্লিং হলান্ড এবং রিয়াল ও ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র।

বর্ষসেরা একাদশ : এমি মার্টিনেজ (গোলরক্ষক), দানি কারভাহাল, রুবেন দিয়াজ, অ্যান্থিনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিন ইয়ামাল, আলিং হলান্ড, ভিনিসিয়াস জুনিয়র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS