1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৪.১১ পিএম
  • ৮৩ Time View

অবশেষে দ্বিতীয় দফায় আর রক্ষা পেলেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে ইওলকে অভিশংসিত করা হয়েছে। 

বিবিসি বলছে, প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ২০৪টি। বিপক্ষে ভোট পড়েছিল ৮৫টি। তিনজন ভোটদানে বিরত ছিলেন।

এর অর্থ হচ্ছে, এখন অবিলম্বে ইওলকে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। এরপর দেশটির প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। 

এর আগে, গত শনিবার ইউন বিরোধীদল নিয়ন্ত্রিত পার্লামেন্টে অভিশংসন উদ্যোগ থেকে রক্ষা পান। সেদিন তার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) আইনপ্রণেতারা পার্লামেন্টের ওই অধিবেশন বয়কট করায় বেঁচে যান। তবে শেষমেশ তার শেষ রক্ষা হলো না। 

প্রেসিডেন্ট ইউন সুক ইওলের গত সপ্তাহে আকস্মিক স্বল্পকালীন সামরিক আইন জারি করাকে ঘিরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এরপর তাকে দায়িত্ব থেকে হটানোর ডাক দেয় বিরোধীদলের নেতারা। এমনকি ইওলের দলের প্রধান তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন এবং প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে বলেন। 

তবে এত কিছুর পরেও গত ১২ ডিসেম্বর টেলিভিশনে দেওয়া ভাষণে ইউন বলেন, তিনি পদত্যাগ করবেন না। ইউন আরও বলেছেন, আমার বিরুদ্ধে তদন্ত বা অভিশংসন যাই আনা হোক আমি দৃঢ় থাকব। আমি শেষ পর্যন্ত লড়াই করব। তবে শেষ রক্ষা আর হলো না তার।  

দেশটিতে অভিশংসন প্রস্তাব পাস করতে প্রয়োজন ছিল ২০০ ভোট। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com