1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৭.৪৩ পিএম
  • ৮৫ Time View

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জন। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নতুন ভর্তি হয়েছেন ২৪১ জন। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ১৮৮ জনে। এদিকে ২৪ ঘণ্টায় মৃত ৪ জনের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন রয়েছেন। এছাড়া, ঢাকা উত্তর সিটিতে ৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৬ জন, খুলনা বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন, ময়মনসিংহে ৮ জন, রংপুরে একজন ও সিলেটে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ হাজার ১৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। একই সময়ে ৫৪৫ জন ডেঙ্গুরোগী মৃত্যুবরণ করেছেন। যাদের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com