1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সিরিয়ায় ইসরায়েলি হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ প্রধান

  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৫.০২ পিএম
  • ৮৬ Time View

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘনে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

দুজারিকের বিবৃতির বরাতে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম এএফপি জানায়, গুতেরেস সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘন, বিশেষ করে দেশটির বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলার জন্য গভীরভাবে উদ্বিগ্ন।

স্টিফেন দুজারিক বিবৃতিতে বলেন, গতকাল বৃহস্পতিবার আন্তোনিও গুতেরেস সিরিয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার বিভিন্ন অংশে তীব্র হামলা চালায়। এতে বাশার আল-আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের অবসান ঘটে। এরপর বাশার আল-আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান এবং সেখানেই আশ্রয় নেন। সাধারণ জনতা উল্লাস করে সারা সিরিয়া থেকে হাফিজ আল-আসাদ ও তার ছেলে বাশার আল-আসাদের সব ভাস্কর্য ও পোস্টার নামিয়ে ফেলেছে।

২০১১ সালে বাশার আল-আসাদ নৃশংসভাবে একটি শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থি অভ্যুত্থান দমন করেন। ফলে সিরিয়ায় একটি বিধ্বংসী গৃহযুদ্ধ শুরু হয়, যাতে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ও এক কোটি ২০ লাখ মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

হাফিজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে তার মৃত্যু পর্যন্ত কঠোর হাতে সিরিয়া শাসন করেন, এরপর শাসনক্ষমতা তার ছেলে বাশারের হাতে আসে।

হাফিজ আল-আসাদ শিয়া মুসলমানদের একটি শাখা ও সিরিয়ার একটি ধর্মীয় সংখ্যালঘু আলাওতি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। তাদের প্রধান নিবাস ভূমধ্যসাগরের উপকূলে ও তুরস্কের সীমান্তবর্তী লাতাকিয়া প্রদেশে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com