1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

সিরিয়ায় হচ্ছে অন্তর্বর্তী সরকার

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.৩৫ পিএম
  • ৫৯ Time View

বাশার আল-আসাদের পতনের পর বিদ্রোহীদের নিয়ে গঠিত হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মেদ আল-বশির। তিনি সরকারবিরোধী আন্দোলন পরিচালনায় গঠিত বিদ্রোহীদের জাতীয় বিপ্লবী সরকারের ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আসাদ সরকারের পতন হলেও শান্তি ফেরেনি সিরিয়ায়। এর পেছনে মূল কারণ দেশটির বিভিন্ন স্থানে ইসরাইলের শক্তিশালী হামলা।

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, সিরিয়ায় ইসরাইলের বিমানবাহিনীর ইতিহাসে অন্যতম বড় অভিযান চালানো হচ্ছে। সিরীয় সেনাবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান, মিসাইল কারখানাসহ শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। সামরিক স্থাপনা ছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাগারেও হামলা চালিয়েছে তেল আবিব। 

সিরিয়ার বিভিন্ন অঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠছে নানা বিদ্রোহী সংগঠন। স্থানীয় সময় সোমবার, জাফরান গ্রামে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের ওপর বন্দুক হামলা চালায় তুরস্ক-সমর্থিত ‘সিরিয়ান ন্যাশনাল আর্মি’। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মেদ আল বশির। ৪১ বছর বয়সি মোহাম্মেদ আল-বশির সরকারবিরোধী আন্দোলন পরিচালনায় গঠিত বিদ্রোহীদের জাতীয় বিপ্লবী সরকারের ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল-জালালি ও মোহাম্মেদ আল-বশিরের সঙ্গে এইচটিএস প্রধান আল জোলানির বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। আর বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী জালালি ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন বলে জানা গেছে।

এদিকে নতুন সিরিয়ায় ফিরতে শুরু করেছেন হাজারও বাস্তুচ্যুত সিরীয়। তবে এদের মধ্যে অনেকেই তাদের ফেলে যাওয়া বাড়িঘর অক্ষত অবস্থায় পাননি। এমন অবস্থায় সিরিয়ার দশক পুরানো মানবিক সংকট আরও প্রকট হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com