1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

এক পর্দায় কবে দেখা যাবে শাহরুখ সালমান আমিরকে

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১১.০৯ এএম
  • ৭১ Time View

 একসঙ্গে কি দেখা যাবে বলিউডের তিন খান- শাহরুখ, সালমান ও আমিরকে, বহু দিন ধরেই এই প্রশ্ন। শোনা যাচ্ছে, সম্প্রতি এ নিয়ে তিন নায়কের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমির খান নিজেই।

আমিরের কথায়, মাস ছয় আগে শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা করেছিলাম, তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম।

মি. পারফেকশনিস্ট বলেন, ‘তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’

আমির আরও বলেন, ‘আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।’

গত বছর ‘পাঠান’ ছবিতে একসঙ্গে শাহরুখ ও সালমানকে দেখা যায়। সেখানে দু’জনের একটি দৃশ্য দেখে নাকি হাসি পেয়েছিল আমিরের। আমির খান বলেছেন, তিনি নাকি এখনও ‘পাঠান’ দেখেই উঠতে পারেননি। কিন্তু ছবির এই নির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তার।

আমির বলেছিলেন, ‘এই দৃশ্য দেখে আমার খুব মজার লেগেছিল। ছবিটা আমি দেখিনি। কিন্তু এই দৃশ্যটা দেখেছিলাম।’ শাহরুখ ও সালমানের কথা বলতে বলতে হাসিতে ফেটে পড়েন আমির। তিনি আরও বলেন, ‘অল্পবয়সী অভিনেতারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। কিন্তু শাহরুখ ও সালমানকে দেখে মনমরা হয়ে থাকাও যায় না। কী আর বলব!’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com