1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

ফের পলক রিমান্ডে

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১১.০৫ এএম
  • ১০২ Time View

রাজধানীর শাহবাগ থানায় করা শিক্ষার্থী মানিক হত্যা মামলায় আইসিটি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে তাকে ঢাকার সিএমএম আদালত আনা হলে ৭ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে ৩ দিনের রিমান্ড আদেশ দেন বিচারক।

একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ড আদেশ দেয়া হয়।

এছাড়া ঢাকার বিভিন্ন থানায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান এবং গাজীপুরের সাবেক মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী দলীয় মন্ত্রী ও এমপি এবং নেতাকর্মীদের নামে একের পর মামলা দেয়া হচ্ছে। বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং নেতাকর্মীরা রিমান্ডেও রয়েছেন দীর্ঘদিনব্যাপী। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com