1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

সোমবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৯.০৮ পিএম
  • ৬০ Time View

রাজনৈতিক দূরত্ব কমানোর জন্য বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর)। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে বিক্রম মিসরি।

বৈঠকে অংশগ্রহণের জন্য সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন ভারতের পররাষ্ট্র সচিব। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাতে ঢাকা ত্যাগ করবেন বিক্রম মিসরি। মূল বৈঠকের আগে দুই পররাষ্ট্র সচিবের মধ্যে একান্ত আলোচনার সম্ভাবনা আছে।

এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন, ‘এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ। রাজনৈতিক সম্পর্ক বাড়াতে আলোচনার কোনও বিকল্প নেই।

তিনি বলেন, ‘ ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লির নেতিবাচক প্রতিক্রিয়া একটি অপরিপক্ব আচরণ, যা ভারতের কাছ থেকে আশা করা যায় না। ভারতের সরকার, রাজনীতিবিদ, অ্যাকাডেমিয়া, থিংকট্যাংক, মিডিয়াসহ সবাই যে আচরণ করছে, সেটি দেখে মনে হয়—৫ আগস্টের পরিবর্তনকে তারা গ্রহণ করতে পারছেন না।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের নেতিবাচক প্রতিক্রিয়া অত্যন্ত দৃশ্যমান। ভারতের ত্রিপুরা, কলকাতা, মুম্বাইতে উগ্র হিন্দুদের বাংলাদেশ মিশনে হামলা বা মিছিল নিয়ে যাওয়া, দিল্লি বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন নেতিবাচক উক্তি, ওই দেশের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোসহ বিভিন্ন কর্মকাণ্ড চলছে। বাংলাদেশ সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান এর প্রতিবাদ করছে। বিশেষজ্ঞদের মতে, এই আলোচনায় বড় কোনও কিছু প্রাপ্তি না হলেও বৈঠকটির গুরুত্ব অনেক বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com