1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৩.২৯ পিএম
  • ৭৭ Time View

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের অবিলম্বে তাদের কাগজপত্র বৈধ করার নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সচিবালয়ে নিজ দপ্তরে আজ রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিভিন্ন কাজে ও প্রয়োজনে অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে বসবাস করছে। যারা অবৈধভাবে আছে তাদের কাগজপত্র ঠিক করার জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এরপর অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ অবৈধভাবে থাকতে পারবে না।

অবৈধ বিদেশিদের বিষয়ে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। তবে বাংলাদেশ কতজন অবৈধ বিদেশি রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি উপদেষ্টা।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com