1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

হবিগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসীকে মামলার ভয় দেখিয়ে ২ লাখ টাকা আদায়

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৫.০৮ পিএম
  • ১৭৮ Time View

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম ও এক বিএনপি নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রবাসীকে মামলার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে। বিএনপি নেতা উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, দেলোয়ার তাঁর নাম ভাঙিয়ে এ চাঁদাবাজি করেছেন। তবে এ ঘটনার সঙ্গে তাঁর বা থানা পুলিশের কোনো সম্পৃক্ততা নেই এছাড়া দেলোয়ারের বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। জনতার মুখে শুনে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে এদিকে, ঘটনাটি দামাচাপা দিতে অভিযুক্ত বিএনপি নেতা দেলোয়ার হোসেন ওরফে কবির (৪০)কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ গত বুধবার তাকে আদালতে পাঠানো হয় অন্যদিকে নিজেকে।

গরীব মানুষ দাবী করে এ বিষয়ে কোন অভিযোগ না দিতে যুক্তরাষ্ট্র প্রবাসীকে ওসি নজরুল ইসলাম অনুরোধ করেছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্র জানায়, গত ২৬ নভেম্বর উপজেলার গোবরখলা গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী সুজাতুল হক ভূঁইয়া পরিবারের সদস্যদের নিয়ে আমেরিকা যান। বিষয়টি জানতে পারেন চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার আগের দিন সুজাতুলকে থানায় এসে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। ওসি ফোনে বলেন, ‘সুজাতুলের বিরুদ্ধে নানা অভিযোগ আছে। তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এসব শুনে সুজাতুল তাঁর এক আত্মীয়কে থানায় পাঠান। ওসি ওই আত্মীয়কে বলেন, ‘সুজাতুল দেশে বালু ও আগর ব্যবসার সঙ্গে জড়িত। তিনি তাঁদের খুশি না করে চুপিচুপি বিদেশ যাবেন তা মেনে নেওয়া যাবে না। এ কথা শুনে সুজাতুল ওসির সঙ্গে যোগাযোগ করেন।

তখন তিনি ওসির কাছে জানতে চান তাঁর ওপর কোনো মামলা আছে কি না তখন ওসি বলেন, মামলা নেই, তবে মামলা হতে কতক্ষণ। তখন ভয়ে সুজাতুল ওসির কথামতো চলতে রাজি হন। তখন ওসি বলেন, ২ লাখ টাকা তিনি যেন দেলোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেন। ওসির কথামতো সুজাতুল তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের এক লোককে দিয়ে ২ লাখ টাকা দিয়ে ওই বিএনপি নেতার কাছে পাঠান এদিকে, সুজাতুল হক যুক্তরাষ্ট্র গিয়ে গত ২ ডিসেম্বর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক চুনারুঘাট থানার ওসির কাছে ঘটনার বিষয়ে জানতে চান। তখন ওসি তাঁকে বলেন, ‘দেলোয়ার তাঁর নাম ভাঙিয়ে এ টাকা নিয়ে থাকতে পারেন। পরে পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার রাতে দেলোয়ারকে তাঁর বাড়ি থেকে আটক করে চুনারুঘাট থানা-পুলিশ। তবে পুলিশ ওই বিএনপি নেতাকে আটক করলেও বিষয়টি দামাচাপা দেয়ার চেষ্টা করেন।

অভিযুক্ত বিএনপি নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হলেও আদালতে ৫৪ ধারায় হাজির করে। যে কারণে আদালত তাঁকে কারাগারে পাঠান এ বিষয়ে সুজাতুল হক জানান, ঘটনাটি প্রকাশের পর ওসি আমাকে পুনরায় ফোন করে অভিযোগ না করার অনুরোধ করছেন পাশাপাশি ওসি বলেন, আমি গরিব মানুষ। আপনাদের কাছ থেকে পেয়েই চলতে হয়। তবে আমি পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ করেছি। তিনি কী ব্যবস্থা নেন সেই অপেক্ষায় আছি। অভিযোগের বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমার নাম ভাঙিয়ে দেলোয়ার টাকা নিয়েছেন। এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। দেলোয়ারকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে কেউ থানায় লিখিত অভিযোগ না করায় পুলিশ তাঁকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ সুপার রেজাউল হক বলেন, ঘটনার সঙ্গে ওসি জড়িত কি না তা তদন্ত করে দেখছেন। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com