1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নতুন মামলায় গ্রেফতার সাবেক ৪ মন্ত্রীসহ ৯ জন

  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১.২০ পিএম
  • ৫৩ Time View

রাজধানীর তিনটি থানায় দায়ের হওয়া পৃথক পাঁচটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান ও সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দেন। এর আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। বিচারক সেটি মঞ্জুর করেন।

বাকিরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজীবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান।

এরমধ্যে ২০১৫ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক ও সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একইবছর খালেদা জিয়ার ওপর রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় হামলার মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় নজিবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

পল্টন থানাধীন রমজান মিয়া জীবন হত্যা মামলায় কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরদিন রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ। ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। আর ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com