1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

আইপিএল নিলাম থেকে ‘ন্যাশনাল ক্রাশ’ জুহি চাওলার মেয়ে

  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৮.২৯ এএম
  • ১০৪ Time View

ভারতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আইপিএল- এর নিলাম আসর। মায়ের মতোই মিষ্টি হাসি আর বাবার মতো বুদ্ধিদীপ্ত চেহারা। আইপিএলের নিলামে হাজির হয়ে রাতারাতি ‘ন্যাশনাল ক্রাশ’ বনে গেলেন জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার ছবি।

সোমবার (২৫ নভেম্বর) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জাহ্নবীর ছবি। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। এই স্টারকিডের ছবি শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেছিলেন জুহি। জাহ্নবীর জন্ম হয় ২০০১ সালে। অর্থাৎ এখন তার বয়স মাত্র ২৩ বছর। ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো জাহ্নবী। ধীরুভাই আম্বানি স্কুলে পড়েছেন তিনি। সেখানকার সেরা ১০ শিক্ষার্থীদের মধ্যে ছিলেন তিনি। এরপর জাহ্নবী চলে যান ইংল্যান্ডে। পরে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন জুহি কন্যা।

নিজের সাক্ষাৎকারে যখনই মেয়েকে নিয়ে কথা বলেছেন, তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জুহি চাওলা। জানিয়েছেন, তার মেয়ে পড়াশোনায় খুবই ভালো। প্রত্যেক পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে। তবে মায়ের মতো অভিনয়ের জগতে আসতে চান না জাহ্নবী। তিনি নাকি লেখিকা হতে চান। ক্রিকেটের বড় ভক্ত জাহ্নবী। মাত্র ১৭ বছর বয়স থেকেই তিনি আইপিএল নিলামে অংশ নিচ্ছেন এবং জুহি কন্যাই নাকি নিলামে দর হাঁকা কনিষ্ঠতম ব্যক্তিত্ব।

জাহ্নবীর বাবা জয় মেহতা যে সংস্থার চেয়ারম্যান, তার মূল্য ৪,১৭১ কোটি রুপি। শোনা যায়, জয় মেহতার ব্যক্তিগত সম্পত্তি ও অর্থের পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি রুপি। এরই অন্যতম উত্তরসূরি জাহ্নবী। শাহরুখ খানের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় অংশীদার জুহি ও তার স্বামী জয় মেহতা। সেই সূত্রেই নিলামে অংশ নেন জাহ্নবী। 

এর আগে আরিয়ান-সুহানার পাশে দেখা গেছে তাকে। তবে এবারে একাই সমস্ত কিছু সামলাচ্ছেন। তার ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসে মুগ্ধ নেটমাধ্যম। তাই তো দিয়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’-এর খেতাব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com