1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ১০.৪০ এএম
  • ১৪৬ Time View

মস্কো ও কিয়েভে যাবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। উদ্দেশ্য- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করা। 

ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস।

এদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

এরপর বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন জাতিসংঘ মহাসচিব। সেখানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গেও সাক্ষাত করবেন তিনি।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে সম্প্রতি চাপের মধ্যে রয়েছেন জাতিসংঘ প্রধান। তাকে এই দুই দেশের সংকট নিরসনে মধ্যস্থতার জন্য আরো সক্রিয় ভূমিকা নিতে বলা হচ্ছে।

এর আগে উভয় দেশের নেতাকে জাতিসংঘ মিশনের মাধ্যমে চিঠি দিয়ে তিনি ‘ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি পদক্ষেপ এবং বহুপাক্ষিকতার ভবিষ্যত’ নিয়ে আলোচনার আহ্বান জানান।

রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com