বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
৭৩টি কেন্দ্রের ফলাফল: শাজাহানপুরে ৩৪,৯৯৪ ভোটে এগিয়ে বিএনপির মোরশেদ মিল্টন ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৭-১৮ তারিখে সরকার গঠন: আসিফ নজরুল ভোটে অনিয়মের অভিযোগ, তিন আসনে ভোট স্থগিতের দাবি ১১ দলীয় জোটের উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে ঢাকা-১৫ আসনে ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হত্যা মামলা সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৪২ Time View

রাজধানীর উত্তরা-পূর্ব থানাধীন আজমপুর বাসস্ট্যান্ডে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক মেয়র আতিককে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান। আবেদনের প্রেক্ষিতে বিচারক আতিকুল ইসলামকে কারাগারে প্রেরণের আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা গেছে, গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন মোহাম্মদপুর থানার পৃথক তিন হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর বকুল মিয়া হত্যা মামলায় গত ১৩ নভেম্বর আদালত তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৭ জুলাই উত্তরা-পূর্ব থানাধীন আজমপুর বাসস্ট্যান্ডে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ১৯ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বকুল মিয়া। এ ঘটনায় তার স্ত্রী মোছা. মনিকা আক্তার উত্তরা-পূর্ব থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS