1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বছরের শেষটা জয় দিয়ে রাঙাল আর্জেন্টিনা

  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৮.৪৮ এএম
  • ৭৮ Time View

শ্বকাপ বাছাই পর্বে শেষ দুটি ম্যাচ ভালো কাটেনি আর্জেন্টিনার। ড্র ও হারের হতাশা ছিল সঙ্গী৷ সেসব দূরে ঠেলতে মেসি-মার্টিনেজদের প্রয়োজন ছিল একটি জয়৷ সেটি তারা পেল আজ বুধবার (২০ নভেম্বর)। ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়ে দর্শকের হাসি ফিরিয়ে আনল আলবিসেলেস্তেরা।

বুয়েনস আয়ার্সে লা বমবনেরা স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৫৫ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন মার্টিনেজ। এর আগে-পরে বেশ কিছু সুযোগ পেলেও সেসব পরিণত হয়নি গোলে। তাই, ৫৫ মিনিটে করা গোলটিই হয়ে রয় ম্যাচের ভাগ্য নির্ধারণী।

জাতীয় দলের জার্সিতে এটি ছিল চলতি বছরে আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক ম্যাচ। চেনা দর্শকের সামনে বছরটা জয় দিয়ে শেষ করল আর্জেন্টিনা। মেসি-মার্টিনেজের যুগলবন্দিতে গোলটিও হয়েছে চোখধাঁধানো। পেরুর রক্ষণভাগের কাছে বল পান মেসি৷ বামপ্রান্ত দিয়ে এগোবেন, এমন সময় তার সামনে মানব দেয়াল হয়ে দাঁড়ান পেরুর ডিফেন্ডাররা৷ তবে, মেসি ছন্দে থাকলে তাকে আটকানোর সাধ্য কার! দেয়াল ভেদ করে চিপ করলেন, শূন্যে ভাসা বলেই শট নিলেন মার্টিনেজ। পেরু গোলরক্ষক পেদ্রো বাঁ দিকে ঝাঁপিয়ে পারলেও বলের নাগাল পাননি, এদিকে বল খুঁজে নেয় জাল।

এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে শীর্ষে অটল রইল আর্জেন্টিনা। ১২ ম্যাচ শেষে আট জয় ও একটি ড্রতে লিওনেল স্কালোনির শিষ্যদের পয়েন্ট ২৫।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com