শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা অনুষ্ঠিত বছরের শুরুতেই ধাক্কা: ইইউ বাজারে কমেছে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন আবারও দাম কমেছে স্বর্ণের কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী বিজয় দিবসে বরিশালে উন্মুক্ত যুদ্ধজাহাজ বানৌজা অদম্য, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

প্রেক্ষাগৃহে আসছে দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

আগামী ২৯ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইরফান সাজ্জাদ ও আইশা খানের সিনেমা ‘ভয়াল’। সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম ‘এ’ গ্রেডে (প্রাপ্তবয়স্কদের জন্য) ছাড়পত্র পাওয়া সিনেমা এটি। ‘ভয়াল’ পরিচালনা করেছেন নির্মাতা বিপ্লব হায়দার।

গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানানো হয় সিনেমা মুক্তির তারিখ। এ সময় প্রকাশ করা হয় সিনেমার টিজার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা, অভিনয়শিল্পী ও সিনেমা সংশ্লিষ্ট আরো অনেকে। 

সিনে ক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘ভয়াল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। 

সিনেমা প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এ গ্রেড তকমা পেলেও সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। সিনেমার শুরুতে এমন কিছু জিনিস দেখানো হয়, সমাজে যা অহরহ ঘটে। সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।’

অভিনেত্রী আইশা খান বলেন, ‘পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে ভয়াল। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই থাকছে গল্পে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS