ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে বাঁশ বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রেহেনা আক্তার রিমা(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেহেনা টাঙ্গাইল গোপালপুর উপজেলার বেঙ্গুলা বাড়ি এলাকার মোজাফফর আলীর ছেলে ফিরোজ মিয়ার স্ত্রী। ফিরোজ মিয়া ভৈরব একমি কোম্পানির এরিয়া ম্যানেজারের দায়িত্বে কর্মরত আছেন।
নিহতর স্বামী ফিরোজ মিয়া বলেন, মোটরসাইকেল করে স্ত্রীকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাস কাউন্টারে যাওয়ার পথে ভৈরব বাস বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে ট্রাক এসে ধাক্কা মারলে আমার স্ত্রী পড়ে গিয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নিহত হয়।
ভৈরব হাইওয়ে থানার এস-আই বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রেহেনা আক্তার রিমাকে তার স্বামী বাসস্ট্যান্ড আসছিলেন। পিছন দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা লেগে পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রান হারান।মোটরসাইকেলে থাকা অপর আরোহী তার স্বামী রাস্তার এক পাশে পড়ে বেঁচে যায়। ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে যায়। এঘটনায় অভিযোগের ভিক্তিতে সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়াচলমান।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিও পুলিশের হেফাজতে রয়েছে।