1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

হবিগঞ্জে কবিরাজকে গলা কেটে হত্যা ঘাতক আটক

  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৭.১৫ পিএম
  • ২৪৫ Time View

হবিগঞ্জ, জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পিতাকে জাদু করে হত্যার সন্দেহে কবিরাজ শনিচরণ সাঁওতাল ওরফে অজিতকে গলা কেটে হত্যা করেছে ছেলে। হত্যার ২০ দিনের মাথায় চুনারুঘাট থানা পুলিশের তদন্তে ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় পুলিশ হত্যা কাণ্ডে ব্যবহৃত ধারালো দা-সহ আলামত জব্দ এবং মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে। রোববার (০৫-নভেম্বর) দুপুরে চুনারুঘাট থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, (চুনারুঘাট-মাধবপুর সার্কেলের) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান সরকার। তিনি আসামির বরাত দিয়ে জানান, ১২-অক্টোবর চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলায় অজিত সাঁওতালকে গলা কেটে হত্যা করে লাশ ধানের জমিতে ফেলে যায় খুনি।

এ ঘটনায় নিহতের ভাই অনিল সাঁওতাল থানায় মামলা করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে একই এলাকার নকুল ভৌমিকের ছেলে দীপক ভৌমিককে র‌্যাবের সহায়তায় শনিবার রাতে মাধবপুর থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে দীপক হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। সহকারী পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান সরকার আরও বলেন, অজিত প্রকাশ শনিচরণ সাঁওতাল কবিরাজ (তান্ত্রিক) পেশায় নিয়োজিত থাকায় নিহতের সঙ্গে আসামি অনুকূল ভৌমিক প্রকাশ দীপকের বাবা নকুল ভৌমিকের পূর্ব বিরোধ ও মনোমালিন্য ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com