সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে আফতাব অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৩ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আফতাব অটোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের শেয়ার দর বেড়েছে ৫০ পয়সা বা ১০ শতাংশ। আর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমক্যালস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপার, এমারেল্ড অয়েল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, সোনারবাংলা ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS