1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকায় ফিরেছেন চ্যাম্পিয়ন মেয়েরা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪.০১ পিএম
  • ৯৮ Time View

প্রস্তুত ফুলে সাজানো ছাদখোলা বাস। অপেক্ষায় অধীর কখন আসবেন চ্যাম্পিয়ন মেয়েরা? অবশেষে সেই অপেক্ষা ফুরাল। ঢাকায় পা রেখেছেন সাফে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার পর ঢাকায় ল্যান্ড করে সাবিনা-তহুরাদের বহনকারী বিমান। দুর্দান্ত এক টুর্নামেন্ট শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের এটি টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প, নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশ। স্বাগতিক নেপালকে বুধবারের (৩০ অক্টোবর) ফাইনালে ২-১ গোলে হারায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

গত আসরের ফাইনালেও নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় দল হিসেবে ধরে রাখল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। কাল চ্যাম্পিয়ন হয়ে আজ বৃহস্পতিবারই (৩১ অক্টোবর) দেশে ফিরেছে বাংলাদেশ দল। কাঠমান্ডু থেকে দুপুর আড়াইটার পর হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে দল। সেখান থেকে ছাদখোলা বাসে করে আনা হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। গতবার প্রথমবারের মতো সাফ শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল বাংলার মেয়েদের। এবারও একই সম্মান পাচ্ছেন তারা। বাফুফেতে তাদের সংবর্ধনা দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com