1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

হঠাৎ ধসে পড়লো দশ তলা হোটেল, আটকা ৯

  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮.৪৭ পিএম
  • ১৬৯ Time View

আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশে একটি ১০ তলা হোটেল ধসে পড়েছে। হোটেলটির ধ্বংসস্তূপে অন্তত নয়জন মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।

স্থানীয় পৌরসভা এক বিবৃতিতে জানিয়েছে, বুয়েনস আইরেস প্রদেশের উপকূলীয় শহর ভিলা গেসেল-এ মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে ‘দুব্রোভনিক’ নামের হোটেল ভবনটি ধসে পড়ে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পৌরসভার অনুমতি ছাড়াই হোটেলটি নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। ভবনটি ধসে পড়ার সময় এর ভেতরে সাত থেক নয়জন শ্রমিক ছিল বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকারী দল এখন সেখানে আটকে পড়াদের উদ্ধারের জন্য ধ্বংসাবশেষ অপসারণ করছে। ভিলা গেসেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত আগস্ট মাসেই পৌরসভা কর্তৃপক্ষ সাইটে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল।

স্থানীয় কাউন্সিল বলেছে, এই মুহূর্তে, যদিও ধসে পড়ার বিষয়ে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। তবে এটা নিশ্চিত যে, ধসে পড়া অংশের (পেছনের অংশ) কাঠামোটি বেআইনি ও নিয়ম না মেনেই নির্মাণ করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত ড্রোন ছবিতে  ‘দুব্রোভনিক’ হোটেলের ধ্বংসস্তূপ দেখা গিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com