1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

ব্যালন ডি’অর না পেয়ে যা বললেন ভিনিসিয়ুস

  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৩.৩৩ পিএম
  • ১৬৮ Time View

গুঞ্জন ছিল এবার ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রায় সব জায়গাতেই এগিয়ে ছিলেন তিনি। তবে পুরস্কার দেওয়ার কয়েক ঘণ্টা আগে দেখা দেয় চরম নাটকীয়তা। জানা যায়, ভিনি নয় ব্যালন ডি’অর জিতবেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

শেষ পর্যন্ত সেই গুঞ্জনই হয়েছে সত্যি। সোমবার (২৮ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতলেতে রদ্রির হাতে তুলে দেওয়া হয় ৬৮তম ব্যালন ডি’অর।

মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডে দ্বিতীয় হন ভিনিসিয়ুস। ডি’অরের এতো কাছে গিয়েও না পেয়ে বেশ হতাশ এই ব্রাজিলিয়ান। এমনটাই জানিয়েছে মাদ্রিদভিত্তিক একাধিক সংবাদ সংস্থা। এরইমাঝে ভিনিসিয়ুস নিজেও জানিয়েছেন প্রতিক্রিয়া। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘এটা পেতে হলে আমাকে দশগুন ভালো করতে হবে। এটা (ব্যালন ডি’র) আমাকে দিতে তারা প্রস্তুত নয়।’

রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দেন ভিনিসিয়ুস। ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১টি। রিয়ালের স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়কও ছিলেন এই ব্রাজিল ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে হন আসরের সেরা খেলোয়াড়।

অন্যদিকে রদ্রি গত মৌসুমে খেলেছেন ৬৩টি ম্যাচ। সেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। তার দখলে রয়েছে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com