1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় টেনিস খেলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শিগগিরই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন

  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ২.২৩ পিএম
  • ১৩১ Time View

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য এরইমধ্যে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে।

ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। আগের নির্বাচনগুলো ছিল ভুয়া। ফলে ভোটার তালিকা নিয়ে কারও কোনো মাথা ব্যথা ছিল না।

নির্বাচন নিয়ে আসিফ নজরুল বলেন, আমরা তো ভুয়া নির্বাচন করব না। আমরা অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। ফলে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সবকিছু ঠিক করবেন।

তিনি বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে নিশ্চয়তা দেয়া হয়েছে, এখানে কোনো বিষয়ে কোনো অবিচার হবে না, সুবিচার হবে।

আইন উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘ পৃথিবীর সব দেশেই বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড রদ করার কথা বলে থাকে। কিন্তু খুব অল্প দেশই মৃত্যুদণ্ড রহিত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com