1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

স্বাভাবিক যান চলাচল নিউ মার্কেট এলাকায়

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ১২.২৬ পিএম
  • ১০৪ Time View

গতকাল সকালেও রণক্ষেত্র ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকা। ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে এ সংঘর্ষ থেমে থেমে চলে রাত পর্যন্ত। তবে আজ (বুধবার) সকাল থেকে ওই এলাকার যান চলাচলে স্বাভাবিক রয়েছে।

তবে নিউ মার্কেট এবং এর আশপাশের যে ১০ থেকে ১২টি মার্কেট রয়েছে সেগুলো এখনো খোলেনি। বিভিন্ন দোকানের কর্মচারীরা দোকানের সামনে অবস্থান করছেন।

সরেজমিন দেখা যায়, ঢাকা কলেজ গেটের আশপাশ ও নিউজ মার্কেট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সবার মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছে। বেলা ১১ থেকে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি ছিল। তবে বৃষ্টির কারণে তা এখনো শুরু হয়নি। অন্যদিকে সাত কলেজের কর্মসূচিও শুরু হতে বিলম্ব হচ্ছে।

সকাল থেকে মিরপুর রোডের সায়েন্স ল্যাব থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত যানজট দেখা যায়নি। ঢাকা কলেজ শিক্ষার্থী এবং ব্যবসায়ী-কর্মচারী কাউকে রাস্তায় অবস্থান নিতে দেখা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগের সহকারী কমিশনার জয়ীতা দাস বলেন, গতকালকের ন্যায় অবস্থা আজ নেই। সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। কোথাও কোনো মুভমেন্ট দেখা যায়নি। তাই নির্বিঘ্ন যানচলাচল। সব ধরনের যান চলাচল করছে। লালবাগ থেকে ইনার ও আউটার সব লেন গতিশীল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com