1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর

  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১০.১৬ পিএম
  • ১৫৬ Time View

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এটি অনুমোদন দিয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

এ নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, সফ্টওয়্যারভিত্তিক সর্বজনীন একটি মানদণ্ড নিরর্ধারণ করে (ইনডেক্সেধারীদের জ্যেষ্ঠতা, নিজ জেলার দূরত্ব, লিঙ্গ) শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হবে। তবে এখনও চূড়ান্ত করা হয়নি। প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করতে হবে। স্বল্প বেতনের শিক্ষকদের জন্য গুরুতর দুর্দশা সৃষ্টি করে, এমন একটি সমস্যা সমাধানের জন্য এটি একটি ব্যয়হীন উদ্যোগ। অথচ ২০১৫ সালে কেন্দ্রীভূত ব্যবস্থা চালু হওয়ার পর কেন এটি নিয়ে আর চিন্তা করা হয়নি?

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এটি আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এনটিআরসিএ’র নিয়োগ পরিপত্র অনুযায়ী, একজন ইনডেক্সধারী শিক্ষক যেকোনও বয়সে পরবর্তী যেকোনও গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেধা তালিকা অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক এলাকা থেকে অন্য এলাকায় আবেদন করে সুপারিশ পেয়েছেন। ২০১৫ সালের পরিপত্রের ৭ নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদেরও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। এতে ইনডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েন।

শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা প্রজ্ঞাপন জারি পর থেকেই বদলির জন্য আবেদন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com