1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৯.১৩ পিএম
  • ১৫৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় সুজন কান্তি দে (৪৪) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকালে স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ।

সুজন কান্তি দেশের আর্থিক খাতের বড় দুর্বৃত্ত সাইফুল ইসলাম মাসুদের (এস আলম) অর্থপাচারকারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।

সুজন কান্তি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম।

তিনি জানান, আটক সুজন কান্তি দে ২৩ বছর ধরে এস আলম গ্রুপের এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম আনোয়ারা থানার রিকুইজিশন অনুযায়ী আটক করে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আখাউড়া থেকে আনোয়ারা থানা পুলিশের তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com