1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় আটক ৬৩ জেলে

  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৩.৫১ পিএম
  • ১৫১ Time View

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন জায়গায় পৃথক অভিযানে ৬৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ১৪৮ কেজি ইলিশ, ৫ লাখ ৪৩ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল ও ১২টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টা থেকে রোববার (২০ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় ৬৩ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তিনজনকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়। বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ ২৪ ঘণ্টা নদীতে পৃথক অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ৬৩ জেলেকে আলামতসহ আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তিনজনকে জরিমানা করা হয়, আর বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে চারটি মামলা করা হয়। এ ছাড়া জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com