1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

বুধবার লেনদেন শুরু স্টার অ্যাডহেসিভের

  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১২.২৪ পিএম
  • ১৫১ Time View

এসএমই খাতে অর্থ উত্তোলনের অনুমোদনের পর কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করা স্টার অ্যাডহেসিভ লিমিটেডের শেয়ার লেনদেন বুধবার (২০ এপ্রিল) থেকে পুঁজিবাজারে শুরু হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত স্টার অ্যাডহেসিভ লিমিটেডের ট্রেডিং কোড হচ্ছে : “SADHESIVE” এবং কোম্পানি কোড হচ্ছে : ৬৮০০২

কোম্পানিটির কিউআইওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার ১৮ এপ্রিল প্রেরণ করা হয়েছে। এর আগে কোম্পানিটির কিউআইওতে ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আবেদন নেয়া হয়।

গত ১৫ ফেব্রুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮১২তম সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেয়।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কারখানা সংস্কার, চলতি মূলধন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৫ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৬ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com