1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণসহ দুর্বল জনগণের উপরনির্যাতন অবসানের লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হউন ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে

  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৭.৫১ এএম
  • ১১০ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে—তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

উপদেষ্টা আজ শনিবার (১৯ অক্টোবর) রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। 

পুলিশ পুরোদমে কাজ করতে পারছে না বলে জনগণের মধ্যে গুঞ্জন রয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা হয়েছে, সে অবস্থা থেকে অনেকটা উত্তরণ ও উন্নতি ঘটেছে। তিনি বলেন, পুলিশের মধ্যে একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে এমন কিছু নেই যে দু-চারদিনের মধ্যে এটা ঠিক করে দেব। তবে, আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের আরো কিছুদিন সময় দিতে হবে।

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, শুধু কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে না, সারের বিষয়েও বিরাট দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা তদন্ত করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এ বিষয়ে দু-একজনকে ইতোমধ্যে কাস্টোডিতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের নিকট তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আপনাদের নিকট এ ধরনের তথ্য থাকলে তথ্য দিয়ে আপনারা সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য খুঁজে বের করার অনুরোধ করেন। উপদেষ্টা এসময় জানান, ৫ থেকে ৭ আগস্ট কোনো সরকার ছিল না। সে সময় বেশিরভাগ অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com