1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

বিহারে মদপানে ২৪ জনের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২.১২ পিএম
  • ১৫২ Time View

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ্যপানে ২৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির সিওয়ান ও সারান জেলায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিষাক্ত মদ্যপানে বিহারের সিওয়ান জেলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আর সারান জেলায় প্রাণ হারিয়েছেন আরও চার জন।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি মদ খেয়েছিল তারা, যাতে ক্ষতিকারক রাসায়নিক ছিল। 

সারানের পুলিশ সুপারিনটেনডেন্ট কুমার আশিস জানান, এ ঘটনায় একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এছাড়াও স্থানীয় চৌকিদার ও পঞ্চায়েত বিট পুলিশ অফিসারদেরও বরখাস্ত করা হয়েছে। মাসরাক থানার এসএইচও ও বিভাগীয় ব্যবস্থার দায়িত্বে থাকা মাসরাক জোনের এএলটিএফ-এর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট মুকুল কুমার গুপ্ত জানান, ভগবানপুর থানার এসএইচও এবং এএসআই-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। তবে, প্রায়শই সেখানে ঘরোয়া উপায়ে তৈরি বিষাক্ত মদ পানের কারণে মৃত্যুর ঘটনা ঘটে থাকে। 

সম্প্রতি বিহার সরকার জানায়, ২০১৬ সালের এপ্রিলে রাজ্যে মদ নিষিদ্ধ করার পর থেকে ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সব থেকে মারাত্মক পরিস্থিতি হয়েছিল ২০২২ সালে। সেই বছর সারান জেলায় বিষাক্ত মদ্যপান করে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছিল।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সেই সময় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, যেহেতু রাজ্যে মদ নিষিদ্ধ, তাই বিষাক্ত মদ্যপান করে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।

অবশ্য বারবার এই ধরনের ঘটনা ঘটায় বিহারে মদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com