1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Title :
রূপগঞ্জে সড়ক সংস্কারে বালি ভরাট কাজের উদ্বোধন ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

ভীষণ মন খারাপ পরীমণির

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১.০০ পিএম
  • ১৮৯ Time View

ঢালিউড নায়িকা পরীমণি মাস  কয়েক আগেই ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে নাম লিখিয়েছেন টালিউড ইন্ডাস্ট্রিতে। খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। ‘ফেলুবক্সী’ মুক্তির আগে কলকাতায় শুরু হয়েছে প্রচারণা। দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপ থেকে শুরু করে বেশ কয়েকটি অলিগলিতেও দেখা গেছে পরীর এ সিনেমার পোস্টার।

এদিকে কলকাতার এমন জোড়ালো প্রচারণায় যেতে পারেননি পরীমণি, তাই রয়ে গেছে আফসোস। মনটাও ভীষণ খারাপ। সম্প্রতি সংবাদমাধ্যমকে তেমনটিই জানিয়েছেন এ নায়িকা।

পরীমনি বলেন, ‘পূজার মতো এত বড় একটি উৎসবে ছবির প্রচারণার ব্যাপারটা নিঃসন্দেহে অনেক বড় বিষয়। আমার জন্য অনেক ভালো লাগার। খুব ইচ্ছা ছিল, প্রথম প্রচারণায়, পূজার মধ্যে ওদের সাথে থাকব।

কিন্তু ভিসা জটিলতার কারণে যেতে পারিনি। মনটা খারাপ। একটা আফসোস থেকে গেল। তবে যা হবে মনে হচ্ছে, ভালো কিছুই হবে।’

পরী আরও বলেন, ‘আমি এরই মধ্যে যা অনুভব করেছি, ওদের ভালোবাসাটা খুব খাঁটি। টের পাওয়া যায়। কেউ কিন্তু ভালোবাসা দেখালে তা আসল না নকল, বোঝা যাবেই। 

কলকাতার ওরা আমাকে যে ভালোবাসাটা দেখিয়েছে, তাতে খুব আপন মনে হয়েছে। কাছের মনে হয়েছে। অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকলে যে সম্পর্কটা তৈরি হয়, এটা সে রকমই মনে হয়।

আমার সাথে এমনটা হয়েছে। আমি খুবই মনেপ্রাণে ওদের সাথে কাজ করতে চাই। সেই স্বাধীনতাও তারা আমাকে দিয়ে রেখেছে।’

 ‘ফেলুবক্সী’তে সহশিল্পী হিসেবে রয়েছেন টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম। আর মধুমিতাকে দেখা যাবে ‘দেবযানী’ চরিত্রে। 

এসিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে পরীমণি বলেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পারছি, সেটা মুক্তির পর দর্শকেরাই বলতে পারবেন।’

মাতৃত্বকালীন বিরতির শেষে পরিচালক দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’ দিয়ে আবার বড় পর্দায় ফিরছেন পরী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। সংগীত পরিচালনা আছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com