1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণে স্বাধীন কমিশন গঠনের দাবি বাংলাদেশ জন জোটের

  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭.৪৩ পিএম
  • ১২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বাধীন কমিশন গঠন,যানজট নিরসনে রেপিড পরিবহন কমিশন গঠন এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় ” ইনভারমেন্ট হেল্থ কমিশন গঠনের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৩ টায় বাংলাদেশ জন জোট আয়োজিত একটি জনতার সমাবেশ অনুষ্ঠিত হয় । 

বাংলাদেশ জন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিনের সঞ্চালনয় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জন জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী । 

সভাপতি বক্তব্যে মুজাম্মেল মিয়াজী বলেন – 

এই সরকার বিপ্লবী সরকার । ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে । তাই জনগণের কথায় এই সরকারকে শুনতে হবে । 

আজ কেন দ্রব্যমূল্য লাগামহীন? 

কেন আজ এত যানজট ? 

কেন সরকারি হাসপাতালগুলোর অবস্থা ভয়ানক? 

এর একটি কারন আর সে কারন হচ্ছে স্বৈরাচার পালিয়েছে ঠিকই কিন্তু তার দোসররা এখন দেশ নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে । তাই এই দোসরদের খোঁজে বের করতে হবে । এরাই এই দ্রব্যমূল্য বৃদ্ধি, যানজট সৃষ্টি ও চিকিৎসার বেহাল অবস্থা সহ সকল সংকট তৈরির কারিগর । এদেরকে এমন শাস্তির আওয়াত আনতে হবে তাঁদের শাস্তি দেখে যেন সবাই সাবধান হয়ে যায় । 

বক্তব্য রাখেন – বিশিষ্ট রাজনীতিবিদ উপাধক্ষ্য নুরুজ্জামান হিরা –

বর্তমান সরকারকে স্পষ্ট করে বলেন -জনগনের অধিকার আদায়ে আমরা কাউকে ছাড় দিতে পারবনা । সেটা যে সরকারই হোক । তাই বাজার নিয়ন্ত্রণ করুন না পারলে ক্ষমতা ছেড়ে দেন৷ 

বক্তব্য রাখেন – গণ ফোরামের তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মাহমুদউল্লাহ মধু –

তিনি বলেন – স্বৈরাচার পতন করে আমরা নতুন একটি শান্তিময় বাংলাদেশের স্বপ্ন দেখেছি কিন্তু এখনো স্বৈরাচারের দোসররা চারদিকে ঘাপটি মেরে বসে আছে তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাহিরে,অসহ্যকর যাটজন এবং স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা । এই দোসরদের বের করুন এবং দ্রুত শাস্তির আওয়াতায় আনুন । 

বক্তব্য রাখেন জন জোটের নারী সমন্বয়ক রেশমা আক্তার – 

তিনি বলেন – দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সিন্ডিকেট খোঁজে বের করে কঠিন শাস্তির আওয়াতায় আনতে হবে । এই ছাড়া আমাদের জনগনের কোন গতি নেই । 

বক্তব্য রাখেন – শ্রমিক জন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক হাসান আলী স্বপন – তিনি বলেন 

বাজার আজ সাধারণ জনগণের নাগালের বাহিরে । সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছেনা আমি বুঝতে পারছিনা । তবে কি সরকারের ব্যার্থ? 

বক্তব্য রাখেন – বাংলাদেশ  ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক । তিনি বলেন-

স্বৈরাচারের দোসররা সাবধানে হয়ে যান । আমরা কিন্তু নিরব আছি তার মানে এই নয় যে আমরা থেমে গেছি । 

দ্রব্যমূল্য বৃদ্ধি সিন্ডিকেটদের হাত ভেঙ্গে দেওয়া হবে । সাবধান হয়ে যান । 

বক্তব্য রাখেন – ছাত্র নেতা শাওন রহমান । তিনি বলেন –

আন্দোলন করে স্বৈরাচারকে  পতন করেছি আর সিন্ডিকেট দোসরদের পতন করতে পারবনা? 

অবশ্যই পারব । সময় লাগছে । তবে জনগণের ধৈর্যের সীমা পার হয়ে গেছে এখন আর সময় দেওয়া যাবেনা । সরকারকে বলব জনগণের খোঁজ খবর নেন তারা আপনাদের বিষয়ে কি বলে৷। 

দ্রত বাজার নিয়ন্ত্রণ করে জনগণের আস্থা তৈরি করুন৷। 

সমাপনী বক্তব্যে মুজাম্মেল মিয়াজী বলেন – দ্রব্যমূল্য নিয়ন্ত্রন কমিশন, স্বাস্থ্য সেবা কমিশন এবং যানজট নিরসন কমিশন গঠন করে সাধারণ জনগণের আস্থা তৈরি করুন ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com