1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার

  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১১.০৮ এএম
  • ১২৬ Time View

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী‌ মঙ্গলবার (১৫ অক্টোবর)। এদিন বেলা ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান এবং অনলাইন থেকে একযোগে জানা যাবে পরীক্ষার ফল। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার জানান, শিক্ষার্থীদের ফল জানতে স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। স্ব স্ব শিক্ষা বোর্ড ফল অনলাইনে প্রকাশ করবে। এ ছাড়া, এসএমএস করেও ফল জানতে পারবে।

যেভাবে জানা যাবে ফল
এ বছরই প্রথম কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান না করে স্ব স্ব বোর্ড থেকে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।শিক্ষার্থীরা এবারও এসএমএস, ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফল জানতে পারবে।

অনলাইনে জানা যাবে যেভাবে
স্ব স্ব প্রতিষ্ঠানের ফল বোর্ডের ওয়েবসাইট থেকে Result sheet download করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bdwww.eduboardresults.gov.bd-এ Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবে।

এসএমএসের মাধ্যমে জানা যাবে যেভাবে
SMS-এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে: HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com