1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

কুষ্টিয়ায় বজ্রপাতে চার কৃষকসহ নিহত ৫

  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৮.২৫ পিএম
  • ১৫৭ Time View

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথুরাপুর ইউনিয়নের দুটি গ্রামে বজ্রপাতে গৃহবধূ ও চার কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের হোসেনাবাদ গড়েরপাড়া ও ফারাকপুর গ্রামে বজ্রপাতে তারা মারা যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গড়েরপাড়া গ্রামের নিহতরা হলেন- হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও আব্দুল ওয়াবেদের ছেলে সুমন (৩৫)। তারা সবাই কৃষি কাজে জড়িত।

অপর নিহতের নাম জহুরা খাতুন (৪০)। তিনি ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী। 

স্থানীয় ও নিহতদের পারিবার সূত্রে জানা যায়, আজ বিকেলে গড়েরপাড়া এলাকার সাত থেকে আটজন কৃষক মাঠে কাজ করছিলেন। এ সময় আকাশে মেঘ দেখে মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নেন কৃষকরা। বজ্রপাত হলে তারা সবাই আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে তিন কৃষককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কৃষক সুমন মারা যান।

অপরদিকে, ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় জহুরা খাতুন বজ্রপাতে আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘তিনজন পুরুষ ও একজন নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বজ্রপাতে আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’ 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com