1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

মিসাইলে কেঁপে উঠলো ইউক্রেন

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৫.১৫ পিএম
  • ১৭৫ Time View

রাশিয়া ইচ্ছা করেই সাধারণ লোকদের টার্গেট করছে। এটা গণহত্যা। ইচ্ছা করেই ইউক্রেনিয়দের নিধন করা হচ্ছে। কিছুক্ষণ আগে বিবিসিকে এমনটিই জানালেন ইউক্রেন লিভিভের মেয়র এন্ড্রি সাদোভি।

আজ সকালে রাশিয়া নিক্ষেপিত মিসাইলে চূর্ণবিচূর্ণ হয়ে যায় লিভভের একটি হোটেল। এর আগে রাতে রাশিয়া ইউক্রেনের ৩১৫টি মিলিটারি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় ৬ জন নিহত হন এবং ১১ জন আহত হয়। প্রায় ৪০ টি প্রাইভেট কার ধ্বংস হয়ে যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বল্পদৈর্ঘ্যের ইস্কান্দার ব্যালাস্টিক মিসাইল দিয়ে ইউক্রেন যোদ্ধাদের চারটি সমরাশ্র রাখার গোডাউন উড়িয়ে দিয়েছে। সূত্র বার্তা সংস্থা তাস।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানিয়েছেন, রবিবার রাতে ইউক্রেনের ১৬টি অস্ত্রমজুদের স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে এবং দুটি ইউক্রেনিয় ফাইটার জেটও বিধ্বস্ত করা হয়েছে।

লিভভ শহরের আঞ্চলিক প্রধান কোজেস্কি মেয়রকে সাথে নিয়ে আজ (১৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলন করেন। সেখানে কোজেস্কি দাবি করেন,চার চারটি রকেট হামলা হয়েছে যার তিনটি বসতবাড়িতে এবং একটি অটোমোবাইলের গ্যারেজে গিয়ে পড়েছে।

লিভভ শহরের মেয়র আরও জানিয়েছেন, শত্রুরা এ দেশের নাগরিক হওয়ায় আমাদের শেষ করতে চায়। আমাদের কাছে একটি মাত্র অপশন আছে। আর তা হল যুদ্ধ করা। তিনি দেশের সকল নাগরিককে একেকটি যোদ্ধা আখ্যা দিয়ে জানিয়েছেন যে, ইউক্রেনের সেনাবাহিনীর সংখ্যা ৪০ মিলিয়ন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com