1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

নারী পুরুষ সকলকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার দাবী

  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪২ পিএম
  • ৩৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনকল্পে রাজধানীর একটি রেস্তোরাঁয় কেন্দ্রীয়  ও জেলা নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন নিয়ে ব্যাপক আলোচনা হয়। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এর ভাষণের প্রতি গভীর আস্থা ও সংহতি প্রকাশের পাশাপাশি অধিকাংশ নেতৃবৃন্দ বৈশ্বিক পরিস্থিতির প্রতি আলোকপাত করে। যেকোনো  পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা অর্জনের লক্ষ্যে দেশের যুব সমাজকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়  পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি জোরালো ভাবে আহবান জানান নেতৃবৃন্দ।

এ বিষয়ে এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর  বলেন, যে  ১৮ থেকে  ৪০ বছরের মধ্যে  নারী পুরুষ  সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ  নিলে দেশের ক্রান্তিকালে ও বহিঃশত্রুর আক্রমণ থেকে  দেশের জনগণের জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা ও  নিরাপত্তায় সময়োপযোগী  কার্যকরী ভূমিকা রাখতে পারবে, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমাজ। পাশাপাশি  সংখ্যাগরিষ্ঠ জনগণকে অস্ত্রধারী ক্ষুদ্র বাহিনীর কাছে জিম্মি করতে পারবে না। ফলে দেশের আইন শৃঙখলা পরিস্থিতির উন্নতি ঘটবে।
এছাড়াও  সরকারের প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি  একটি সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বিশাল গণফৌজ বা রিজার্ভ বাহিনীও গড়ে উঠবে। এতে বিশ্বব্যাপী একটি আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে বাংলাদেশ।  যা দেশের  যেকোনো পরিস্থিতিতে  অগ্রণী ভূমিকা পালন এবং মঙ্গলজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাজী ছাব্বীর।

এনসিবি’র ভারপ্রাপ্ত মহাসচিব ইকবাল হাসান স্বপনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এনসিবি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান শেখ জামাল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ, নীলা ফেরদৌসী,নন্দিনী লুইজা, মাওলানা লুৎফর রহমান আব্বাসী, মহিন উদ্দীন, শেখ সাবিদ আব্দুল গাফফার, জিএসএম সেলিম রেজা। যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন খোকন।সাংগঠনিক সম্পাদক কবি আরিফুজ্জামান জুলহাস ও শামসুদ্দিন রতন প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com