1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বর্তমান সাংবাদিকতা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উদ্বেগ সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে টাঙ্গাইলে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃ অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

দারুণ পারফরম্যান্সের প্রত্যাশা পূরণে ফিরে আসছে রিয়েলমির জনপ্রিয় নাম্বার সিরিজ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯.০১ পিএম
  • ৩৪৮ Time View

নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্মের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই একটি নতুন ফোন আনতে চলেছে বলে ধারণা করা হচ্ছে, যা পারফরম্যান্সের ক্ষেত্রে অনন্য মাত্রা যোগ করবে। গুঞ্জন রয়েছে, এই স্মার্টফোনটি হতে যাচ্ছে রিয়েলমির জনপ্রিয় নাম্বার সিরিজের ফোন, যা এক বছর পর ফিরে আসছে।

শোনা যাচ্ছে, আসন্ন এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট দ্বারা পরিচালিত একটি শক্তিশালী ফোন হতে চলেছে। যদি এটি সত্য হয়, তবে ব্যবহারকারীরা এই স্মার্টফোনের মাধ্যমে অসাধারণ পারফরম্যান্স এবং দ্রুত গতির অভিজ্ঞতা পাবেন। যদিও বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি, প্রযুক্তি বিশেষজ্ঞরা এর সম্ভাব্য পারফরম্যান্স নিয়ে ইতোমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ডিভাইসটির পারফরম্যান্সের মূল ভিত্তি প্রসেসিং স্পিড হলেও, অন্যান্য ফ্ল্যাগশিপ ফিচার থাকার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, যা তরুণ ব্যবহারকারীদের এই ফোনের ব্যাপারে আরও আগ্রহী করে তুলবে। ফোনে আরও থাকতে পারে একটি শক্তিশালী সনি ওআইএস পোর্ট্রেট ক্যামেরা। এটি স্মার্টফোনপ্রেমীদের দেবে অসাধারণ এবং ঝকঝকে ছবি তোলার অভিজ্ঞতা।

গ্রাহকদের বাড়তি প্রত্যাশা পূরণে ফোনটিতে একটি উচ্চমানের রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এই সম্ভাবনা সত্যি হলে, ডিসপ্লে ব্যবহারকারীদের অভূতপূর্ব ভিজ্যুয়াল অভিজ্ঞতার পাশাপাশি চোখ ধাঁধানো গ্রাফিক্স দিতে সক্ষম হতে পারে।

এছাড়াও, চার্জিং সক্ষমতা অনেক ব্যবহারকারীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইন্ডাস্ট্রির ভেতরের সূত্র বলছে, এই ফোনটি অত্যন্ত দ্রুত চার্জিং সুবিধা নিয়ে আসছে। কিছু সূত্র এমন ইঙ্গিতও দিচ্ছে যে, এটি ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং এর মতোই শক্তিশালী হতে পারে।

যদিও বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে অতুলনীয় গতিসম্পন্ন এবং পারফরম্যান্স প্রদানে সক্ষম এই স্মার্টফোনটির সম্পর্কে জানার জন্য গ্রাহকদের আগ্রহ কিন্তু বেড়েই চলেছে। তরুণ স্মার্টফোনপ্রেমীরা তাই নতুন ফোনের অভাবনীয় পারফরম্যান্সের সাক্ষী হওয়ার জন্য দিন গুনছেন।

নতুন স্মার্টফোনটির সম্ভাব্য উন্মোচন সম্পর্কিত আরও আপডেটের জন্য, রিয়েলমি বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ -এ ভিজিট করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com