শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ আসনে ধানের শীষের এগিয়ে থাকা, কাছাকাছি ব্যবধানে জামায়াত চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের নিরঙ্কুশ বিজয় আংশিক ফলে ৩১ আসনে বিএনপি, ৭টিতে জামায়াত এগিয়ে ৭৩টি কেন্দ্রের ফলাফল: শাজাহানপুরে ৩৪,৯৯৪ ভোটে এগিয়ে বিএনপির মোরশেদ মিল্টন ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৭-১৮ তারিখে সরকার গঠন: আসিফ নজরুল ভোটে অনিয়মের অভিযোগ, তিন আসনে ভোট স্থগিতের দাবি ১১ দলীয় জোটের

অনলাইনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে অনলাইন রিটার্ন বা ই-রিটার্ন দাখিল পদ্ধতি। গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে দাখিল করা যাচ্ছে রিটার্ন। তাতে ৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৮ দিনে অনলাইনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজেই নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করেছেন।

যেসব করদাতা সফলভাবে রিটার্ন দাখিল করেছেন তাদের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS