1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

চলতি বছর ঢাকায় ডেঙ্গুতে মৃত্যু ১০০ জনের

  • আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯.২০ পিএম
  • ১৫৭ Time View

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর ঢাকায় ১০০ জনের মৃত্যু হয়েছে। আর চলতি মাসের ২৫ দিনে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭১৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৮৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে বুধবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া দুজনই ঢাকার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৬ হাজার ৫৫৫ জন। আর এই সময়ে মারা গেছে মোট ১৩৮ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এ বিভাগে মৃত্যু হয়েছে ১০০ জন। রোগী শনাক্তেও বেশি ঢাকা বিভাগ। এ বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮১০ জন। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে ২৫ জন। এ বিভাগে কোনো মৃত্যু নেই।  মৃত্যু ও রোগী শনাক্তে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এখানে মৃত্যু হয়েছে ১৯ জন এবং রোগী শনাক্ত ৫ হাজার ৯২৮ জন।

বরিশালে মৃত্যু ১৩ জন, রোগী শনাক্ত ২ হাজার ৩৯৩ জন। খুলনায় মৃত্যু হয়েছে পাঁচজন এবং রোগী ২ হাজার ১৪ জন। ময়মনসিংহে মৃত্যু একজনের এবং রোগী ৬০৫ জন। রাজশাহীতে রোগী ৪৭৯ জন, রংপুরে ২৫৬ জন এবং সিলেটে ২৫ জন। এই তিন বিভাগে কোনো মৃত্যুর ঘটনা নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com