1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা

  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০০ পিএম
  • ১১৫ Time View

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় শাওন তালুকদার (২১) নামে এক যুবক গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে এ মামলা দায়ের করা হয়।

নিহতের খালাত ভাই মো. আব্দুল হালিম এ মামলার আবেদন করেন। এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনা নিয়ে মামলা বা জিডি আছে নাকি, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল সাংবাদিকদের এ সব কথা বলেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,  সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবির সাবেক প্রধান কর্মকর্তা হারুন অর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, হাবিবুর রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাদ্রাসা রোড সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন শাওন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক মামলা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com