1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১০.০৫ পিএম
  • ২৭১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে নাসিমা বেগম (৪২) নামের এক গৃহবধূ ঋনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে প্রাণ গেল। গতকাল শুক্রবার গভীর রাতে নিজ বাসায় ইদুঁরের বিষ খাওয়ার পর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে সে মারা যায়। উপজেলার শ্রীনগর গ্রামের পর্শ্বিম পাড়া এলাকার মোস্তাক আহমেদ (মস্তান) এর স্ত্রী নিহত নাসিমা বেগম।

আজ শনিবার সকালে খবর পেয়ে পুলিশ তার বাড়ী থেকে লাশ উদ্ধার করে থানায় আনার পর লাশ ময়না তদন্তের জন্য কিশোরগন্জ পাঠানো হয়।

প্রতিবেশীরা জানায়, গৃহবধূ  নাসিমার স্বামী অসুস্থ এবং ছেলে নেশা করে। সংসার চালাতে গিয়ে গৃহবধূ অনেক টাকা ঋনগ্রস্থ হয়ে পড়ে। সুদে আসলে এটাকা পাওদারগনকে দিতে পারছিলনা। গত কয়েকদিন যাবত পাওনাদারগন তাকে টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করছিল। ঋনের চাপ সহ্য করতে না পেরে শুক্রবার মধ্যরাতে বিষপান করে সে আত্মহত্যা করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসমত উল্লাহ জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করার পর লাশটি ময়না তদন্তের জন্য কিশোরগন্জ পাঠানো হয়েছে। পরিবার ও প্রতিবেশী সূত্র জানায় ঋনের চাপ সহ্য করতে না পেরে সে বিষপানে আত্মহত্যা করে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com