1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Title :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ সোলার পণ্য আমদানিতে শুল্ক-কর সুবিধা নিয়ে জটিলতা দূর করল এনবিআর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইলস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি ময়মনসিংহের এমপি বাচ্চুর বিরুদ্ধে জমি জবরদখল ও ভূয়া দলিলে ঋণ নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামী ব্যাংক-মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির

এবার খাগড়াছড়িতেও ১৪৪ ধারা জারি

  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০.২২ পিএম
  • ১৭১ Time View

খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জের ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ১৪৪ ধারা জারির নোটিশ জারি করা হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এ আদেশ জারি করেন।

নোটিশে বলা হয়, খাগড়াছড়ি সদর থানা এলাকায় পাহাড়ি ও বাঙালি সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় অবস্থান নেয় এবং উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে এমন শঙ্কায় আজ দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. শহীদুজ্জামান, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ও পুলিশ সুপার আরিফিন জুয়েল দীঘিনালার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠনসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com