1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

রাঙামাটিতে ১৪৪ ধারা জারি

  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০.১৩ পিএম
  • ১৪৩ Time View

খাগড়াছড়ি দীঘিনালার ঘটনার রেশ ধরে রাঙামাটিতে সংঘাত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

সকালে দীঘিনালায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে পাহাড়ি শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বনরুপা বাজারে পৌঁছলে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বনরুপা বাজারে হামলা চালানো হয়। আগুন দেওয়া হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে।

বিভিন্ন এলাকায় আহতের খবর পাওয়া গেলেও হাসপাতালে দুজন চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে গুজব ছড়ানো হচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে নেমেছে।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষে মারা যায় ৩ জন। এ সময় ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লারমা স্কয়ারে অন্তত ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে মামুন নামের এক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লারমা স্কয়ারে আগুন দেওয়া হয়। এতে পুড়ে যায় অন্তত ৬০টি দোকান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com