বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

বীরগঞ্জে কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিকরণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নাজমুল ইসলাম (মিলন)
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪-২০২৫ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্লক পর্যায়ে অবহিকরণ কর্মশালা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলা কৃষি অফিস হলরুমে বীরগঞ্জ ব্লক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম।

পৌরসভার ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ডিপিডি মো: রাকিবুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার সায়মা জাহান, মোঃ হায়দার আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিত কুমার পাল প্রমুখ। কর্মশালায় বক্তারা কৃষির উন্নত উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় কর্মশালায় বীরগঞ্জ পৌরসভার ব্লকের বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীর অংশগ্রহণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS