1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নির্বাচন ভবনে সাংবাদিকদের জন্য কড়াকড়ি আরোপ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৪৯ পিএম
  • ১৭০ Time View

সার্বিক নিরাপত্তার জন্য সাংবাদিকদেরও হুমকি মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অন্য দর্শনার্থীদের মতো নির্বাচন ভবনে সাংবাদিক প্রবেশ ও অবস্থানে কড়াকড়ি আরোপ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব (চলতি দায়িত্ব) সহিদ আব্দুস ছালামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেবাপ্রত্যাশী, নির্বাচন কমিশন সচিবালয়, আইডিইএ-২ প্রকল্প, ইভিএম প্রকল্প, সিবিটিইপি প্রকল্প, সেবাদানকারী প্রতিষ্ঠান পিডব্লিউডির কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত অতিথি এবং সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পর নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার জন্য নির্দেশনক্রমে অনুরোধ করা হলো। শুধু মিডিয়া সেন্টার সাংবাদিকদের জন্য খোলা থাকবে।’

বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com